প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:০০ পি.এম
মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা–এ মাদকবিরোধী কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশের ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও আটক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেওয়ার ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
গত ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি আড়াইহাজারে এক অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। কিন্তু তার দুই দিনের মাথায় বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা নয়াপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাপরাণকে জনসম্মুখে আটক করে থানায় নেওয়ার পর অল্প সময়েই ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।
স্থানীয়দের দাবি, প্রকাশ্যে আটক করার পর হঠাৎ করে তাকে ছেড়ে দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
তবে এ বিষয়ে থানা পুলিশের বক্তব্য, অভিযুক্তের কাছে কোনো মাদকদ্রব্য না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকাবাসীর প্রশ্ন—এভাবে যদি অভিযুক্তরা দ্রুত ছাড়া পায়, তাহলে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ কতটা কার্যকর হবে?
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২