সরওয়ার কামাল কক্সবাজার।।
মহেশখালী উপজেলার মাতারবাড়ী রাজঘাটে বিদ্যুৎতের খুটির উপর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজন।
২৮ই জুলাই সকালে স্থানীয় লোকজন বিদ্যুৎ খুটির উপর এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মহেশখালী থানার পুলিশ ও পল্লী বিদ্যুৎ লোকজন কে সংবাদ দেন।
মাতারবাড়ী পুলিশের আইসি হাসানুজ্জামান ও মহেশখালী পল্লী বিদ্যুৎতের ডিজিএম আল আমিনের নেতৃত্বে স্থানীয় লোকজন কে সাথে নিয়ে খুটির উপরে ঝুলন্ত থাকা লাশ নিচে নামানো হলে লাশটি মাতারবাড়ী দক্ষিণ রাজঘাটের
মালেশিয়া প্রবাসী রমিজ আহমেদের পুত্র রেজাউল করিম (৩৮) বলে সনাক্ত করেন।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান, বিদ্যুৎ পিষ্ট হওয়া মৃত্যু ব্যক্তির বিষয়ে তদন্ত পূর্বক বিহীত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮