
পাবনা প্রতিনিধি।।
পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
৯ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
এদের মধ্যে লুৎফর রহমান -টিউবওয়েল-১১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রয়াত ইউপি সদস্য ওমেদ আলীর ছেলে ফারুক হোসেন -মোরগ-১০৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। উল্লেখ্য উক্ত ওয়ার্ডে মোট ভোটার ছিল ৩৬৯৩।
তন্মধ্যে পুরুষ ভোটার ছিল ১৮৭৫ও মহিলা ভোটার ছিল ১৮১৮। ৪-৫ মাস আগে ফারুক হোসেন এর পিতা ওমেদ আলী মারা যায়।
ফলে পদটি শূন্য হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।

























