প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ৪:১০ এ.এম
মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার দিনব্যাপী নানান খেলাধুলা,সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিতাস উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মহসিন সরকার মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষা অফিসার মো.আব্দুস সালাম, এস এম আরিফুল হক, লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হালিম সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন ও ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ নেওয়াজ মুক্তার প্রমুখ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইকবাল হোসেন বাবুল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসামৎ নাছিমা আক্তার ও সহকারী শিক্ষক মো.নাজমুল হাসান মুরাদের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারি খেলা পরিচালনা করেন সহকারি শিক্ষক তাইজুদ্দিন আহমেদ খোকন।
এসময় আরও উপস্থিত ছিলেন এমএমসির কো-অপ্ট সদস্য টিটন সরকার টিটু, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আঃ বাতেন মিয়া, অভিভাবক সদস্য মো. খোকন মিয়া, সহকারী শিক্ষক অনিতা রানী পোদ্দার, হাবিবুর রহমান ফারুক, মো.মনিরুল ইসলাম,মো. আমির হোসেন, কাকলী রায়, মো.হানিফ মিয়া প্রমূখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২