সরওয়ার কামাল ,কক্সবাজার।।
কক্সবাজারের দ্বীপাঞ্চল মহেশখালী উপজেলার বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বারদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই জুলাই বিকাল ২টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উলাহ বাবুল। শপথ অনুষ্ঠানে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন বলেন, ভোটারদের দেয়া রায় ও স্থানীয় জনসাধারণের ভালোবাসাকে প্রধান্য দিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।
গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে ছোট খাটো সমস্যা স্থানীয় ভাবে সমাধান করতে হবে। মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮