সরওয়ার কামাল কক্সবাজার।।
মহেশখালীতে ৩টি মামলার সাজাপ্রাপ্ত এক আসামি কে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। সে সময় পুলিশের হাত থেকে বাঁচতে দা নিয়ে তেড়ে আসে আসামী।
তার এলোপাতাড়ি দা চালানোতে রাসেল নামে স্থানীয় এক কিশোর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে মহেশখালী থানার এসআই ইলিয়াসের নেতৃত্বে সাজাপ্রাপ্ত আসামী কে গ্রেপ্তার করা হয়।
১৬ই জুলাই রাত ৮টায় শাপলাপুর বড় বাজারে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামীর নাম সাহাব উদ্দীন (৩২)। সে শাপলাপুর ইউনিয়নের ধুইল্যাছড়ি নতুনপাড়া গ্রামের বশির আহমদের ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রণব কুমার চৌধুরী জানান, সাহাব উদ্দীন কে গ্রেপ্তারের চেষ্টা করলে পুলিশকে কোপাতে দা নিয়ে তেড়ে আসে। এসময় স্থানীয় এক কিশোর আহত হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা এবং জখমপ্রাপ্তের অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। এছাড়াও সে ৩টি সাজাপ্রাপ্ত ও একটি জিআর মামলার আসামী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮