নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি এলজিসহ আব্দুল মালেক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা এলাকায় সড়কের একটি কালভার্টের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানে পিএসআই মোহাম্মদ ইকবাল, এএসআই হারুন মিয়াসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
গ্রেপ্তার আব্দুল মালেক বড় মহেশখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় ডেইল গ্রামের শফিউল আলমের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮