এস এম রনি, স্টাফ রিপোর্টার:
মহান শিক্ষক দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে একটি ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশটি সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রায় ২৫-৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিমা সদর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন,
শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করা,
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ,
সন্ত্রাস ও ভীতিমুক্ত ক্যাম্পাস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, এবং সরকারের সদিচ্ছা নিশ্চিত করা।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮