Dhaka , Saturday, 11 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান বিজিবির হস্তক্ষেপে দেশে ফিরল লাশ: পাটগ্রামে আলী হোসেনের মরদেহ বুঝে নিল পরিবার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষরা। সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বর্ণাঢ্য আয়োজন সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: মধ্যরাতে অভিযানে ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ ফুটবল উন্মাদনায় পাইকগাছা; চ্যাম্পিয়ন মডেল-শিববাটী রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ভোজ্য তেলের মজুদ নিয়ে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১ তদারকি ; অবৈধ মজুদে কোন ছাড় নেই ইউএন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির বড় অভিযান: ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু ফেনীতে ভোজ্যতেলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং’র বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও  নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযান ১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন লালমনিরহাট ও কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও মালামাল জব্দ পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

ময়মনসিংহে স্থাপিত হলো হিজরা জনগোষ্ঠীর জন্য দেশের প্রথম মসজিদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:28:16 am, Tuesday, 2 April 2024
  • 127 বার পড়া হয়েছে

ময়মনসিংহে স্থাপিত হলো হিজরা জনগোষ্ঠীর জন্য দেশের প্রথম মসজিদ।।

ফজলে এলাহি ঢালী-ময়মনসিংহ।।

ময়মনসিংহের দক্ষিণ চর কালিবাড়ী এলাকায় সরকারের আবাসন প্রকল্পের ৩৩টি ঘরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ৪০ জন বসবাস করছেন। গত ২৬ জানুয়ারি আবাসন প্রকল্পের পাশেই তাদের জন্য ৩৩ শতাংশ জায়গায় মসজিদ ও কবরস্থান উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। পরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা নিজেদের শ্রম ও অর্থে স্থাপন করেন ‘দক্ষিণ চর কালীবাড়ি আবাসন জামে মসজিদ’। রোজার ৩ দিন আগে উদ্ভোধনও করা হয়েছে মসজিদটি ।নিয়মিত সেখানে নামাজও পড়ছেন হিজরারা।হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য প্রথম মসজিদটি স্থাপিত হলো ময়মনসিংহের ৩৩ নং চরকালীবাড়ী এলাকায়।হিজরাদের পাশপাশি স্থানীয়রাও এখন নামাজ পড়ছেন সেখানে।

ময়মনসিংহে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী হিজড়াদের জন্য নির্মাণ করা হয়েছে মসজিদ। নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর কালিবাড়ী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে সরকারি জমিতে নির্মিত টিনশেডের এই মসজিদে ধর্মীয় শিক্ষা গ্রহণসহ নিয়মিত নামাজ আদায় করছেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  প্রসংশায় ভাসছেন হিজড়ারা।

স্থানীয়রা জানান, হিজড়াদের আচার-আচরণে অনেকেই বিরক্ত হয়। কিন্তু অনেক দিন ধরে এই এলাকায় বসবাসকারী হিজড়াদের আচার-আচরণে এমনটি লক্ষ্য করা যায়নি। তারা সামাজিকভাবে সবার সঙ্গে মিলেমিশেই বসবাস করছেন। মসজিদ নির্মাণ করে তারা ধর্মীও শিক্ষাসহ মসজিদে নিয়মিত নামাজ আদায় করছেন। তাদের পাশাপাশি স্থানীয় মুসল্লিরাও মসজিদে আসছেন।

স্থানীয় বাসিন্দা আঃমালেক  জানান, প্রথমে ভেবেছিলাম হিজড়ারা মসজিদ বানালেও নিয়মিত নামাজ পড়বে না।তবুও আমার মতো অনেকেই মনে করেছে দেখি তারা আসলেই ইসলামের পথে আসতে পারে কিনা- তবে এখন তারা ধর্মীয় শিক্ষাসহ শুদ্ধভাবে নামাজ আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

মতি হিজড়া বলেন, ছোটবেলায় ধর্মীয় শিক্ষার জন্য মক্তবে যেতাম। কিন্তু সবাই যখন বুঝতে পারেন আমি তৃতীয় লিঙ্গের, তখন থেকে আমাকে আর মসজিদে ঢুকতে দেওয়া হতো না। এখন থেকে আর কেউ আমাকে মসজিদে নামাজ পড়তে বাধা দিতে পারবে না।

দক্ষিণ চর কালীবাড়ি আবাসন জামে মসজিদের ইমাম আবদুল মোতালেব বলেন, আমরা সবাই আল্লাহর সৃষ্টি। কারো সঙ্গে বৈষম্যমূলক আচরণ ধর্মে নেই। সমাজের আর দশজনের মতো হিজড়ারাও মানুষ। তারা যেহেতু ধর্মীয় শিক্ষার পাশাপাশি নামাজ আদায় করতে চায়, তাই তাদেরকে সহযোগিতা করা উচিৎ। তারা খুব আন্তরিক। এলাকাবাসীও তাদের পছন্দ করে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া স্থানীয় সাংবাদিকদের বলেন, প্রথমে তারা আমার কাছে এসে অভিযোগ দিয়েছিল মসজিদে নামাজ পাড়তে বাঁধা দেওয়া হচ্ছে। পরে তারা নিজেরাই মসজিদ করতে আবেদন করে। যেহেতু আবাসন প্রকল্পের পাশেই খাস জায়গা ছিল, তাই মসজিদ নির্মাণে তাদেরকে জায়গা দিয়েছি। ধর্মের প্রতি তাদের আগ্রহ এবং স্থানীয় বাসিন্দাসহ ইমামদের সর্বাত্মক সহযোগিতার কারণে কাজটি সহজেই সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

ময়মনসিংহে স্থাপিত হলো হিজরা জনগোষ্ঠীর জন্য দেশের প্রথম মসজিদ।।

আপডেট সময় : 06:28:16 am, Tuesday, 2 April 2024