
ফজলে এলাহি ঢালী
ময়মনসিংহ-থেকে।।
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপড় ১ কি.মি. আর্চ স্টিল সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে।অস্ট্রেলিয়ার সিডনি হার্বার ব্রীজের আদলে তৈরী হবে দেশের প্রথম আর্চ স্টিল সেতু।২০১৮ সালে ব্রহ্মপুত্র নদের উপড় নির্মীত দেশের প্রথম আর্চ স্টিল সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর দীর্ঘদিন অপেক্ষার পর ২০২৪ সালে এসে ব্রীজটির নির্মাণ কাজের সূচনা করে সড়ক ও জনপদ বিভাগ।যা দেশের প্রথম আর্চ স্টিল সেতু।সেতুটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো সেতুটিতে নদীর অংশে থাকছেনা কোন পিলার।নদীর ওপর কোনো পিলার ছাড়াই শুধু দুই পাড়ের দুটি পিলারের ওপর তৈরি হবে সেতুটি। এতে নদীর পানিপ্রবাহে যেমন সৃষ্টি হবে না কোনো বাধা, তেমনই নির্মাণ খরচ হবে তুলনামূলক কম।ধনুকের মতো দেখতে সেতুটি হবে পর্যটনের অন্যতম আকর্ষন।
সংশ্লিষ্ট অফিসের বরাতে জানা গেছে,২০১৮ সালে কেউয়াটখালী আর্চ স্টিল সেতু নামে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২০২১ সালে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী সভায় (একনেকের)কেওয়াটখালী সেতু নির্মাণ নামে ২ হাজার ১ শত ৩৮ কোটি টাকা ব্যায়ের প্রকল্পটি অনুমোদিত হয়।ইতিমধ্যেই সেতুটির নকশা চুড়ান্ত করে তা এনিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।স্প্রেক্ট্রা ইনজিনিয়ারিং বাংলাদেশ এবং চায়না টেষ্ট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের যৌথ কনস্যুডিয়ামের মাধ্যমে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।
উদ্ভোধনের দীর্ঘ ৫ বছর অপেক্ষার পর ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর শুরু হয়েছে পরিবেশবান্ধব আর্চ স্টিল সেতুর পাইলিংয়ের কাজ। কেওয়াটখালী সেতু হবে স্টিল আর্চ সেতু।যা দেশের একমাত্র আর্চ স্টিল সেতু।
সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের দেওয়া তথ্য হতে জানা গেছে, সেতুর স্টিল আর্চ অংশের দৈর্ঘ্য ৩২০ মিটারসহ সেতুর মোট দৈর্ঘ্য ১ হাজার ১শ মিটার ও মূল সেতুর প্রস্থ হবে ৪২ দশমিক ১৫ মিটা।
গত ১১ মার্চ সকাল থেকে ভারী যন্ত্রপাতি দিয়ে মাটির গভীরে বসানো হচ্ছে ১.৫ মিটার ব্যাস ও ৪১.৫ মিটার দীর্ঘ পাইল। মূলত এ রকম পাইলের ওপরেই দাঁড়িয়ে থাকবে কলাম, স্প্যানসহ সম্পূর্ণ সেতুটি। এই টেক্স পাইলের মধ্য দিয়ে এ রকম আরও ৬টি টেক্স পাইল বিভিন্ন পয়েন্টে হবে, যা ২৮ দিন পরে এখানে লোড দিয়ে পরীক্ষা করা হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এর পর মোট ১ হাজার ২৩২টি সাব-পাইল হবে। যার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকবে স্বপ্নের আর্চ স্টিল সেতু। সেতুতে ২০২ মিটার র্যাম্পসহ ভারী যান চলাচলের জন্য চার লেন এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য ২ লেনসহ মোট ছয়টি লেন থাকবে। সংযোগ সড়ক মূল সেতুর সঙ্গে মিলিত হওয়ার আগেই পড়বে ২৫০ মিটার রেলওয়ে ওভারপাস। এর পরই সংযোগ সড়ক মিলবে ৩২০ মিটার দীর্ঘ মূল আর্চ স্টিল সেতুর সঙ্গে।
উল্লেখ্য যে,ময়মনসিংহ দেশের অষ্টম বিভাগীয় ও দেশের ১২-তম সিটি কর্পোরেশন।ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়তনের দেশের সপ্তম ও জনসংখ্যায় দেশের অষ্টম সর্বোচ্চ বড় মহানগর।ময়মনসিংহের শম্ভুগঞ্জ পাটগুদাম এলাকায় নির্মীত দুই লেনের একমাত্র ব্রীজটি দিয়ে শেরপর,জামালপুর,নেত্রকোনা,কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম এটি।যার ফলে চরম যানজটের মুখোমখি হতে হয় এই অঞ্চলের মানুষদের ।সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক গতিশীলতা বাড়বে।যাতায়াতের ক্ষেত্রে অন্তত ৮০ ভাগ যানজটমুক্ত হবে ময়মনসিংহ শহর এমনটাই আশা এতদ অঞ্চলের মানুষের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮