ফজলে এলাহি ঢালী-ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার অন্তত ২ হাজার ৫ শত স্থানে ঈদের জামাতে নামায আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানগণ।ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আঞ্জুমান ঈদগাহ মাঠে।
বৃহস্পতিবার সকাল ৮ টায় এই জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে।একই মাঠে ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯ টায়।
প্রথম জামাতে ইমামতি করবেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদগাহ মাঠের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ ইতিমধ্যেই শেষ করে জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামী ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো.তৌহিদুল আনোয়ার।
এছাড়াও ময়মনসিংহে ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮ টায়,আকুয়া মাদানীনূর জামে মসজিদে সকাল সোয়া ৭ টায়,ময়মনসিংহ কেন্দ্রীয় মার্কাজ মসজিদে সকাল ৮ টায়,ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।এছাড়াও ময়মনসিংহের প্রতিটি ঈদগাহ মাঠে ও মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামায আদায় করবেন বলে কথা রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮