মো. সোহাগ হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী পরিবহন থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়না পাখি ও আমলগীর দম্পতিকে গ্রেফতার করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত দুইটার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ে সাতক্ষীরা লাইন পরিবহনে তল্লাশি চালিয়ে এ দম্পতিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দম্পতিরা হলেন,কক্সবাজার জেলার মহেশখালী থানার নোয়াপাড়া কুতুবজোম এলাকার শুক্কুর আলীর ছেলে আলমগীর (৩০) ও আলমগীরের স্ত্রী ময়না পাখি (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর'র অফিস জানায়, বড় একটি মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে’ যশোর টু সাতক্ষীরা মহাসড়কের ঝিকরগাছা উপজেলার মোড় নামক স্থানে সাতক্ষীরা লাইন রেজিষ্ট্রেশন নং (ব-১৫-০৭৬২) পরিবহনে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর ও ময়না পাখি নামে ঐ দম্পতিকে গ্রেফতার করেন। তারা স্বামী-স্ত্রী দুজনে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে যশোর ও সাতক্ষীরা অঞ্চলে পাইকারি বিক্রি করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (যশোর'র) উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গ্রেফতার দম্পতি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দু'জন পেশাদার মাদক কারবারি, তাদের নামে আগেও মাদকের মামলা রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮