রাশেদ আহমেদ, মৌলভীবাজার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. নাসের রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন মনসুরনগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
মনসুরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়কাপন, সরখরনগর ও বনমালীপঞ্চাশ গ্রামে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, ভোটারদের খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুর রহমান, আব্দুর রকিব, সাব্বির হোসেন, দুরুদ জামান, মিলন মিয়া, ওমান প্রবাসী জাহাঙ্গীর, দুলাল মিয়া, আকলিছ মিয়া, আনকার মিয়া ও কুদরত মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাঁরা ভোটারদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম. নাসের রহমানকে বিজয়ী করার আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮