আব্দুল হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই ) সন্ধ্যায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের বোয়ালী বটতলা মোড় এলাকায় মজনু স্টোরের সামনে অভিযান পরিচালনা করে সোহেল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ।
মধুপুর থানার ওসি একে এম ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বোয়ালী বটতলা মোড়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার হয়। অভিযানের সময় তার নিকট হতে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা। সোহেল মিয়া (৪০) বোয়ালী মধ্যপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮