আ. হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনে'র সভাপতিত্বে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন , মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির, মধুপুর উপজেলা বিএনির সভাপতি জাকির হোসেন সরকার, জামায়াত ইসলাম মধুপুর উপজেলা শাখার আমির, অধ্যাপক আব্দুল কাদির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম ভুইয়া, কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, প্রাণী সম্সদ কর্মকর্তা শহিদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন,আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ আব্রারুল হক শিমুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী( জনস্বাস্থ্য) কর্মকর্তা ইমরান হোসেন, ফায়ার স্টেশন অফিসার বোরহান আলী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আলী,টি আইবির সভাপতি আব্দুল মালেক বিএসসি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী , বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সদস্য গণ।
সভায় মাদক, জুয়া, বাল্য বিবাহ,অবৈধ ভাবে ফসলি জমি হতে মাটি কাটা রোধ, যানজট সহ আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮