আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি'র
এমপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে গণমিছিল করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি মধুপুর উপজেলার উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। বিকেলে মধুপুর সরকারি কলেজে খন্ড খন্ড মিছিল এসে সমেবত হয়। পরে স্বপন ফকিরের নেতৃত্বে মিছিল শুরু হয়ে মধুপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালাউড়ী শামসুন্নেছা চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার, এসময় আরো উপস্থিত ছিলেন এমপি প্রার্থী স্বপন ফকির এর সহধর্মিণী ডা: রেসমা আনাম রোজিসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষকদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নারী পুরুষ নির্বাচনী গণমিছিলে উপস্থিতি ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮