আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি:
টাংগাইলের মধুপুরে বাংলাদেশ জামায়েত ইসলামী মধুপুর পৌর শাখার আয়োজনে গনমিছিল অনুষ্ঠিত হয়। রবিবার( ১৫ নভেম্বর)সন্ধ্যায় মিছিলটি মধুপুর শহীদ স্মৃতি মোড় থেকে থানা মোড় হয়ে মধুপুর বাসস্ট্যান্টের আনারস চত্তরসহ মুল সড়কগুলো প্রদিক্ষিণ করে। এসময় মিছিলে নেতৃত্বদান করেন মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিজোয়ানউল্লাহ খান রেদুয়ান, পৌর আমির ইকবাল হোসাইন। এসময় নারায়ে তাকবির আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হয় মধুপুর শহর। এসময় টাংগাইল-১ (মধুপুর -ধনবাড়ি) আসনের বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনিত প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলীর দাঁড়িপাল্লা জয়ধ্বনিতে মুখরিত হয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।মিছিল শেষে থানামোড় প্রাঙ্গনে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিজোয়ানউল্লাহ খান এবং পৌর আমির ইকবাল হোসাইন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮