আব্দুল হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
ম্যাচ উপলক্ষে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচটি। খেলাকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স শেখ ট্রেডার্সের স্বত্বাধিকারী রাকিবুল আজাদ হিমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কাজী আবু নাসের রানা। বিশেষ অতিথি ছিলেন জোনাল ম্যানেজার আসাদুল জামান আসাদ, এরিয়া ইনচার্জ রাশেদ ভূঁইয়া ও এক্সিকিউটিভ সোয়েফ ফরাজীসহ সংশ্লিষ্টরা।
প্রীতি ম্যাচে প্রিমিয়ার সিমেন্ট মেলস পিএলসি গ্রুপ ২-১ গোলে এএমকে পরাজিত করে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতেও এ ধরনের আয়োজন সহায়ক হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮