আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. লতিফ পান্না, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপজেলা সমবায় কর্মকর্তা হবিবুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল পারভেজ তমাল এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এম খায়রুল আলম।
কংগ্রেসে বক্তারা বলেন, দেশের কৃষিকে আরও আধুনিক, উৎপাদনমুখী ও টেকসই করতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিতে নতুন উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা কৃষি ও গ্রামীণ উন্নয়নে পার্টনার প্রকল্পের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮