আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে অসহায় দুই পরিবারকে ঢেউটিন প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে তাদেরকে ২ বান্ডিল করে ঢেউটিন তুলে দেওয়া হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন উপজেলা পরিষদ চত্বরে ওই দুই পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন।
ঢেউটিন প্রাপ্তরা হলেন মধুপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের মৃত হাতেম আলীর বিধবা স্ত্রী জেলেমন বেওয়া ও শোলাকুড়ি এলাকার এক হতদরিদ্র আক্তার হোসেন।
সূত্র জানায়, টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের জেলেমন বেওয়ার স্বামী মারা যাওয়ার পর হতে মাটির দেয়ালের উপর নির্মিত একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিলেন। অপরদিকে শোলাকুড়ির আক্তার হোসেন স্বল্প আয়ি হওয়ায় মানবেতর জীবন যাপন করছিল। এর ফলে তিনি বসবাসের ঘর সংস্কার করতে পারছিলেন না। বিষয় দুটি উপজেলা প্রশাসনের নজরে এলে তাদেরকে ঢেউটিন দিয়ে সহায়তা করা হয়।
ঢেউটিন বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানাসহ প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮