আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল,
টাঙ্গাইলের মধুপুরে অজ্ঞাত নামা মানসিক ভারসাম্যহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকাল আনুমানিক ৬ টার দিকে মধুপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী ইউনিয়নের নেকীবাড়ী নামক বাসস্ট্যান্ডে অজ্ঞাতনামা গাড়ী চাপায় এ নারী নিহত হয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়। মধুপুর থানার এস আই আরিফ জানান, অজ্ঞাতনামা এ মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। লাশটি মধুপুর থানয় রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮