মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি,
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত অর্থাৎ ২৮ সেপ্টেম্বর প্রথম প্রহরে মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা ছাত্রলীগের অধীনস্থ মধুখালী উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত মিছিলে স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অংশ নেন। রবিন ও মুরাদের নেতৃত্বে মিছিলটি বের করা হয় বলে জানা গেছে।
মিছিল থেকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে অল্প সময়ের মধ্যেই মশাল মিছিলটি শেষ করে অংশ নেওয়া নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে, সরকারিভাবে সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকায় এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে পুরো উপজেলায় নজরদারি বাড়ানো হয়েছে বলে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে।
তবে মিছিলের বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮