এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় র্যাব-১১ এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব সূত্রে জানা যায়, ০১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত ০৪:১০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকেই ২০ কেজি গাঁজাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন—
১) মোঃ মিরাজ হোসেন মুন্না (২২), পিতা- মৃত আলী মর্তুজা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।২) মোঃ মাঈন উদ্দিন (২৭), পিতা- মোঃ রবিউল, থানা- ফেনী সদর, জেলা- ফেনী।
৩) মোঃ রাকিব (২০), পিতা- কবির আহম্মদ, থানা- ফেনী সদর, জেলা- ফেনী।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে যে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।র্যাবের প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা মূলত বাহক ও মাঠপর্যায়ের সরবরাহকারী। তাদের পেছনে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।র্যাব-১১ সূত্রে আরও জানা গেছে, আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে। কললিস্ট ও ডিজিটাল তথ্য বিশ্লেষণের মাধ্যমে সংশ্লিষ্ট সিন্ডিকেট সদস্য ও শেল্টারদাতাদের শনাক্তের চেষ্টা চলছে।র্যাব-১১ এর এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের স্বার্থে তাদের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮