আল আমিন প্রধান, মতলব উওর প্রতিনিধি,
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৃহত্তর আদুরভিটি গ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেলে আদুরভিটি গ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন দর্জি, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের ধর্মবিষয়ক সম্পাদক ইউসুফ আখন, সালাউদ্দিন মোল্লা ও মিজানুর দর্জি। এ ছাড়া যুবদল নেতা আরিফ লস্কর, শফিউল্লাহ লস্কর, জিয়াউর রহমান, রুবেল ঢালী, ভুট্টু মিয়া, আলাউদ্দিন ব্যাপারী, তোফায়েল ও অলি কমিশনারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮