বিনোদন ডেস্ক,
ইরানে মঞ্চনাটকের একটি দৃশ্যকে কেন্দ্র করে নাট্যদলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। সরকারি কৌঁসুলিরা দৃশ্যটিকে ‘সামাজিক রীতিনীতি’ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।
‘তেহরান প্যারিস তেহরান’ নাটকের একটি দৃশ্যে অভিনেত্রী ফাতেমেহ মাসৌাদিফারকে সহ-অভিনেতা মেহরদাদ সেদিঘিয়ানের বুকে মাথা রেখে থাকতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত।
ইরানের ইসলামি আইনে আত্মীয়তার সম্পর্ক নেই—এমন নারী-পুরুষের প্রকাশ্য শারীরিক সংস্পর্শ নিষিদ্ধ। মঞ্চনাটকের ক্ষেত্রেও এ বিধিনিষেধ প্রযোজ্য।
তবে নাটকটির প্রযোজনা সংস্থা দাবি করেছে, মোবাইলে খুব কাছ থেকে ধারণ করা ভিডিওর কারণে অভিনেতা-অভিনেত্রীকে বাস্তবের চেয়ে বেশি ঘনিষ্ঠ মনে হয়েছে। তাদের ভাষ্য, বিতর্কিত দৃশ্যে অভিনয় করা দুই চরিত্র ভাই-বোন এবং নাটকের সংকটপূর্ণ মুহূর্তে দৃশ্যটি দেখানো হয়েছিল।
এর আগে হিজাব ছাড়া গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকা পারাস্তুা আহমাদি ও আরও সাত সংগীতশিল্পীর সাজা বহাল রাখে কোমের একটি আপিল আদালত। তাদের প্রত্যেককে ৭৪টি বেত্রাঘাত এবং দুই বছরের জন্য গান পরিবেশন ও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮