আন্তর্জাতিক ডেস্ক,
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ‘মক্কা জোট’ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শনিবার তুরস্কের সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জোটটির কার্যক্রম এগিয়ে নিতে তিন দেশের মধ্যে শক্তিশালী রাজনৈতিক ঐকমত্য রয়েছে। শিগগিরই এর সদর দপ্তর চালু এবং প্রয়োজনীয় জনবল মোতায়েনের কাজ এগিয়ে নেওয়া হবে।
ফিদান বলেন, জোটটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত হয়নি। বরং সদস্য দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক সমস্যার সমাধানে নিজেদের মধ্যে সহযোগিতা করাই এর লক্ষ্য। সৌদি আরবের নিরাপত্তার প্রয়োজনে তুরস্ক সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
গত আগস্টে তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, কোনো এক সদস্যের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। আগস্টের শেষ দিকে জোটটির প্রথম প্রাতিষ্ঠানিক বৈঠকও অনুষ্ঠিত হয়।
এদিকে জোটটির কার্যক্রম নিয়ে বিশ্লেষকদের মধ্যে এর কাঠামো ও বাস
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮