Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা দিপু ভূঁইয়া বিপুল ভোটে বিজয়ী হওয়ায় রূপগঞ্জে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

ভোলা–বরিশাল সেতুর দাবিতে লংমার্চে পদ্মানদী সাঁতরে পারের চেষ্টা — আহত ৩

  • Reporter Name
  • আপডেট সময় : 08:08:32 pm, Wednesday, 19 November 2025
  • 40 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

দ্বীপজেলা ভোলাকে বরিশালের সঙ্গে সড়কপথে যুক্ত করার দাবিতে ঢাকা অভিমুখে লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে কোনো নৌযান ব্যবহার না করে সাঁতরে পদ্মানদী পার হওয়ার চেষ্টা করল ৩ জন গুরুতর আহত হন।

বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় পদ্মাসেতুর নিচে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

লংমার্চকারীরা প্রথমে পদ্মাসেতু দিয়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেতুতে হাঁটা সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় কর্তৃপক্ষ তাদের সেতুতে উঠতে দেয়নি। এরপর তারা সিদ্ধান্ত নেন দাবি বাস্তবায়নের প্রতীকী প্রতিবাদ হিসেবে পদ্মানদী সাঁতরে পার হবেন।

এর আগে ভোলা–বরিশাল সেতুর কাজ শুরুসহ পাঁচ দফা দাবিতে চরফ্যাশন থেকে ২০ শিক্ষার্থী গত (১১ নভেম্বর) ঢাকার উদ্দেশে লংমার্চ শুরু করেন। বুধবার তারা নাওডোবা পদ্মা সেতু এলাকায় পৌঁছে সেতু দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি চান। কিন্তু অনুমতি না মেলায় শিক্ষার্থীরা বিকল্প হিসেবে নদী সাঁতরে পার হওয়ার ঘোষণা দেন।

গ্যাসের ভাণ্ডার ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ভোলা জেলা একটি সেতুর অভাবে দেশের মূলভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে দীর্ঘদিন। এ কারণে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্যসহ সব খাতে পিছিয়ে পড়তে হচ্ছে জেলার প্রায় ২২ লাখ মানুষকে।

পিছিয়ে পড়া জনপদকে সড়কপথে যুক্ত করতে ভোলা–বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে চরফ্যাশন থেকে শিক্ষার্থীদের লংমার্চ শুরু হয়।
গত ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ভোলার চরফ্যাশন উপজেলা থেকে ২০ জন শিক্ষার্থী পায়ে হাঁটা লংমার্চ শুরু করেন, যার লক্ষ্য রাজধানী ঢাকা।

তাদের ৫দফা দাবীগুলো হলো, ভোলা–বরিশাল সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপন, ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয়, উপকূল সুরক্ষায় স্থায়ী বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ

যোগাযোগ বিচ্ছিন্নতার কষ্ট জানাতে শিক্ষার্থীরা যে পথে নেমেছেন, তা ক্রমেই আলোচনার কেন্দ্রে আসছে। তাদের বলছেন,“সেতু না থাকার কষ্ট বোঝাতে আমরা সাঁতরে পার হওয়ার পথটাই বেছে নিয়েছি।”

এদিকে খরস্রোতা পদ্মার পানি তখন প্রচণ্ড বেগে বইছিল। তবুও আটজন শিক্ষার্থী নদীতে নামেন। নামার কিছুক্ষণ পরই তিনজন শিক্ষার্থী স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন। স্থানীয়রা ও স্বেচ্ছাসেবীরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

এক শিক্ষার্থী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ভোলা–বরিশালের মানুষ যোগাযোগ অবহেলায় ভুগছি। সেতু আমাদের ন্যায্য দাবি। হাঁটতে না দিলে সাঁতরেই দাবি জানাব।”

এসময় এলাকাবাসী, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষকরা শিক্ষার্থীদের নদীতে নামতে বারবার নিষেধ করেন। পরে পুলিশ ও প্রশাসন এসে বাকি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং সেতু নির্মাণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম

ভোলা–বরিশাল সেতুর দাবিতে লংমার্চে পদ্মানদী সাঁতরে পারের চেষ্টা — আহত ৩

আপডেট সময় : 08:08:32 pm, Wednesday, 19 November 2025