ফারহান ইসলাম, হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফোরামের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি, সাধারণ সম্পাদক হামিদা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃভাষা বাংলা আমাদের গৌরব, আত্মপরিচয় ও সংস্কৃতির প্রধান ভিত্তি। ভাষার জন্য আত্মদানকারী শহীদদের ত্যাগ জাতিকে অনুপ্রাণিত করে দেশপ্রেম, মানবিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ হতে।
ফোরামের নেতৃবৃন্দ আরও বলেন, নারীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম ভবিষ্যতেও বিভিন্ন সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮