প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৪, ২:৪২ পি.এম
ভালুকা মাদক নির্মুলে করণীয় শীর্ষক আলোচনা সভা।।

মোঃ বাহার মিয়া
ভালুকা উপজেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় উথুরা ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে এলাকা থেকে মাদক নির্মুলে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার উথুরা বাজারে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ-ইউপি চেয়ারম্যান-ইউপি সদস্য সহ এলাকার সুশীল সমাজের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ জানান-ওই সভায় অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে-আশা করি কিছুটা হলেও সমাজ উপকৃত হবে। সকলের সম্মিলিত সহযোগীতায় ভালুকাকে মাদকমুক্ত করতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২