প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৪, ৪:৩৮ এ.এম
ভালুকায় সরকার কতৃক নির্ধারিত দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ইউএনও কর্তৃক বাজার মনিটরিং।।

মোঃ বাহার মিয়া
ভালুকা উপজেলা প্রতিনিধি।।
রমজানে সরকার কতৃক নির্ধারিত দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খান। রমজানের শুরু থেকে উপজেলার বিভিন্ন বাজার অব্যাহত ভাবে মনিটরিং করে যাচ্ছেন তিনি। আজ-২১মার্চ-বৃহস্পতিবার ভালুকা বাজার মনিটরিং করেন।
এছাড়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় বাজার মনিটরিং করার সময় মাছ, মাংস-মুরগি, গরু, খাসি-ভোজ্য তেল, চিনি, খেজুর, চাল, সকল প্রকার সবজি, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালে রাখতে তদারকি ও যাচাই করা হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্য হালনাগাদ, ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই এবং পণ্য সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে । রমজান মাসে কেউ যাতে খাদ্যজাতীয় পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়।
এর আগে জনপ্রতিনিধি,বিভিন্ন বাজার কমিটির সভাপতি-সম্পাদক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি এবং অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করা হচ্ছে। প্রতিদিনই ব্যবসায়ীদের সতর্ক এবং সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিং চলমান থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২