প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৪, ১১:৪৮ এ.এম
ভালুকায় নবনির্মিত ৩টি রাস্তার উদ্ধোধন।।

মোঃ বাহার মিয়া
ভালুকা উপজেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় ৩ টি নবনির্মিত রাস্তার শুভ উদ্ধোধন করা হয়েছে। ধীতপুর ইউনিয়নের দেলিয়া পাড়া, ভরাডোবা ও বিরুনিয়া ইউনিয়নে ওই রাস্তা তিনটি এইচবিবি নবনির্মিত রাস্তা উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. ওয়াহেদ।
১৪ মে মঙ্গলবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর - ডিডিএম - গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ -টি.আর- কর্মসূচির আওতায় ওই তিনটি নবনির্মিত রাস্তা উদ্বোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আলীনুর খান- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাইমা তাবাসসুম শাহ- ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার- ধীতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার- সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল- উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী- সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছানা- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালি ও ইফতেখার আহাম্মেদ সুজন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রিয়াদ রাহাত প্রমূখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২