প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৪, ১২:০১ পি.এম
ভালুকায় তীব্র তাপদাহে সর্বসাধারণের মাঝে পানি ও খাবার সেলাইন বিতরণ করলেন শাহরিয়ার হক সজিব।।

মোঃ বাহার মিয়া
ভালুকা উপজেলা প্রতিনিধি।।
দেশব্যাপী তীব্র তাপদাহে সর্বসাধারণের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সুপেয় পানি ও খাবার সেলাইন বিতরণ করেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক-যুবলীগ নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান শাহরিয়ার শাহরিয়ার হক সজিব।
শনিবার ২৭ এপ্রিল সকালে পৌর সদরে প্রচন্ড গরমে অতিষ্ঠ গাড়ি চালক-পথচারী ও নানান শ্রেনী পেশার দুই হাজার মানুষের মাঝে খাবার পানি ও সেলাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বদরুল ইসলাম-মাজহারুল ইসলাম-জুবায়ের রাজু-আল আমিন-জহিরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিব বলেন এ তাপদাহে সর্বসাধারণের জন্য আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২