পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নেত্রকোণার দুর্গাপুর হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তির সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালে চিকিৎসা সেবায় বিদ্যুৎ সংকটের যে দীর্ঘদিনের সমস্যা ছিল, তা স্থায়ীভাবে দূর হলো।
বুধবার সকালে হাসপাতাল চত্বরে এ সোলার ইনভার্টারটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান সহ হাসপাতালের কর্মকর্তা ও সাংবাদিকগন।

হাসপাতালে আসা শুভ দাস নামের একজন বলেন,
আগে হাসপাতালে রোগী নিয়ে এসে ভর্তি করালে কারেন্ট চলে গেলে চরম দুর্দশার মধ্যে পরতাম।
তখন যে কী একটা ভোগান্তি তৈরি হয়, তা বলে বোঝানো যাবে না। আজ ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়ের এই চমৎকার উদ্যোগে এখানে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি আর অটো চেঞ্জওভার বসানোয় এখন থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে। কারেন্ট গেলেও এক সেকেন্ডের জন্য আলো-ফ্যান বন্ধ হবে না। আমাদের এই বড় ভোগান্তিটা দূর করার জন্য আমরা উনার প্রতি সত্যি অনেক কৃতজ্ঞ।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল ওমর ফারুক বলেন, প্রথমে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল মহোদয়কে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমার হাসপাতালে দীর্ঘদিন থেকে এই সোলার সমস্যার কারণে যখন কারেন্ট চলে যেত দেখা গেছে আমাদের ইনডোর আউটডোর এবং বিভিন্ন ওয়ার্ডে আমাদের সেবা প্রদান করার জন্য যথেষ্ট কষ্ট পোহাতে হইতো রোগীরা অনেক কষ্ট পেত। উনার আন্তরিক সদিচ্ছার কারণে এবং উনি দ্রুততার সাথে আমাদের জন্য এই হাসপাতালে একটা সোলার ইনভার্টারের ব্যবস্থা করে দিছে প্রায় 5 কিলোওয়াট এর ব্যাটারি সাথে মেশিন সহ। আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের হাসপাতালে যখন কারেন্ট চলে যাবে আমাদের রোগীদের সেবা প্রদানে ওই রকম ভাবে ব্যত্যয় ঘটবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন,
ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়ের সার্বিক নির্দেশনায় আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য ম একটা সোলার ইনভার্টার সহ একটা ব্যাটারি অত্র প্রতিষ্ঠানে দিয়েছি। ইতিপূর্বে অত্র হাসপাতালে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটা ইসিজি মেশিন দেওয়া হয়েছে।মূলত হচ্ছে সেবার মান বৃদ্ধির জন্য এবং যে সকল যন্ত্রপাতি সহ যে সকল সামগ্রী স্বল্পতা রয়েছে হাসপাতালে সরবরাহ নিশ্চিত করবে সকল কিছু সরবরাহের জন্যই আমরা এই উদ্যোগগুলো নিয়েছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮