সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহ্যবাহী ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব সোহাগ মিয়ার বিশেষ উদ্যোগে শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনে অভিভাবকদের ভূমিকা ও ত্যাগের স্বীকৃতি জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। সভাপতি জনাব সোহাগ মিয়া তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীরা যেন ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮