আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
"গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণ" — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে টাঙ্গাইল-৩ রিজিওনের গারোবাজার এরিয়া অফিসে একটি বিশেষ প্রশিক্ষণ ও মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক প্রশিক্ষণটি পরিচালনা করেন ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট, কৃষিবিদ তানিয়া নাসরিন। অনুষ্ঠানে গ্রামীণ নারীদের পুষ্টির মান উন্নয়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকা নিয়ে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সম্প্রসারণ কর্মকর্তা-মো বাকিউর রহমান, এলাকা ব্যবস্থাপক(দাবি)-মো. মিজানুর রহমান , এসময় আরও উপস্থিত ছিলেন AAM (Progoti) এবং BM (Dabi)।
প্রশিক্ষণ পর্ব শেষে ২৮ জন SK/SS (Lead generation)-দের মাঝে উন্নত জাতের ৩৮০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টি, পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সুদূর প্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। টেকসই উন্নয়নে ব্র্যাক সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে বলেও জানান ব্র্যাকের কর্মকর্তাগন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮