
স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের শেষ বিশ্বকাপের ঘোষণা দিয়েছেন Cristiano Ronaldo। একই সঙ্গে রসিকতা ও আবেগঘন বক্তব্যে সাংবাদিকদের মাতিয়ে রাখেন পর্তুগিজ অধিনায়ক।
৪১ বছর বয়সী রোনালদো বলেন, ‘যতটা সম্ভব সময়টা উপভোগ করছি, কারণ এটাই আমার শেষ বিশ্বকাপ।’ সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, কঠোর সমালোচনাই তাকে আরও পরিণত করেছে এবং এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেকলারকে উদ্দেশ করে রসিকতা করে রোনালদো বলেন, ‘আপনি আমাকে একটি ভালো প্রশ্ন করুন, জানি আপনি আমাকে পছন্দ করেন না।’ পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি হাসতে হাসতে বলেন, ‘সবচেয়ে কঠিন কাজ ফুটবল নয়, বরং আপনাদের সঙ্গে কথা বলা।’
এছাড়া বিমানে এক ‘আর্জেন্টাইন বিমানকর্মীকে’ নিয়ে করা রসিকতাও আলোচনার জন্ম দেয়। রোনালদো বলেন, তার দৃষ্টিতেই বুঝতে পেরেছিলেন তিনি আর্জেন্টাইন এবং মজা করে তাকে এ কথাও জানিয়েছিলেন।
বিশ্বকাপ জিততে না পারলেও নিজের মূল্যায়ন বদলাবে না উল্লেখ করে রোনালদো বলেন, ‘বিশ্বকাপ জিতলে আমি আরও বেশি ক্রিস্টিয়ানো হব না, আবার না জিতলেও কম ক্রিস্টিয়ানো হব না। আমি সবসময় শতভাগেরও বেশি দিয়েছি।’
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮