প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৪, ১:২৮ পি.এম
ব্যক্তিগত কারণে এবার ইবির প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পদত্যাগ।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- উপাচার্য- উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার পদত্যাগ করেছেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। শনিবার -১৭ আগস্ট- রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন তারা। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ আগস্ট একই কারণ দেখিয়ে উপাচার্য- উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগ পত্র প্রেরণ করেন। তবে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ পত্র এখনও গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২