পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণার কলমাকান্দায় বেশি দামে সার বিক্রি ও বিক্রিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) বিকেলে কলমাকান্দা সদর ইউনিয়নে সার ডিলারদের মনিটরিংকালে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন—মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার, তাকে ১০ হাজার টাকা এবং মেসার্স হাবিবুর রহমানের বিসিআইসি সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ বলেন, কৃষকদের স্বার্থে সার বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত দামের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮