প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৮:২৪ পি.এম
বেতাগীতে সরকারি কলেজের শিক্ষার্থীদের উপহার দিল -নৌবাহিনী কন্টিনজেন্ট

মোঃ আল আমিন মল্লিক,
বরগুনার বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নৌ-বাহিনীর পক্ষ থেকে পানির ফিল্টার উপহার প্রদান হয়।
আজ সোমবার সকাল ১১ টার দিকে বেতাগী নৌ-বাহিনী কন্টিনজেন্ট চলে যাওয়ার সময় বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থীদের পানি পানের সুবিধার্থে শুভেচ্ছা উপহার হিসেবে অত্র কলেজের প্রিন্সিপাল প্রফেসর সমর কুমার বেপারির নিকট পানির ফিল্টারটি হস্তান্তর করেন
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেতাগী উপজেলায় বাংলাদেশ নৌ-বাহিনীর কন্টিনজেন্ট বেতাগী সরকারি কলেজে অবস্থান করে।তখন তারা দেখতে পান যে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পানের জন্য অত্র প্রতিষ্ঠানে পানি ফিল্টারের ব্যবস্থা নেই।
বেতাগী সরকারি কলেজের সকল শিক্ষার্থী যাতে নিরাপদ পানি পান করতে পারে তার জন্য তাদের এ মহৎ উদ্যোগ গ্রহণ করেন নৌ-বাহিনী কন্টিনজেন্ট
এ মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য অত্র কলেজের প্রিন্সিপাল তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২