প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৪, ১০:৩৭ এ.এম
বেতাগীতে পরিস্থিতি স্বাভাবিক আনতে মাঠ পর্যায় কাজ করছেন সহকারি কমিশনার ও নৌবাহিনী।।

মোঃ আল আমিন মল্লিক
বেতাগী উপজেলা প্রতিনিধি।।
বরগুনা জেলার বেতাগী উপজেলায় সরকার পতনের পর থেকে বাড়ছে সন্ত্রাসী ও ডাকাত। দিনে ও রাতে সন্ত্রাসী হামলা, ডাকাতি থেকে বাঁচতে সাধারণ মানুষের মাজে পরিস্থিতি স্বাভাবিক আনতে সাধারণ মানুষ দের সচেতন মূলক বাণী নিয়ে এবং সন্ত্রাসী হামলাও ডাকাতি মোকাবিলা করার জন্য দিনরাত কাজ করছেন বেতাগী উপসহকারী কমিশনার -ভূমি- জনাব বিপুল সিকদার ও নৌ বাহিনীর টহল টিম।
দেখা গেছে বেতাগী উপজেলার উপসহকারী কমিশনার ও নৌ-বাহিনির টহল টিম রাত্র ১২ থেকে সকাল ৫টা পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ করে আসছেন। প্রতিটি বাজারে মহল্লায় সচেতন বাণী পৌঁছে দিচ্ছেন এবং সন্ত্রাসী ডাকাতি চোর লুটপাট কারীদের হুঁশিয়ার সংকেত দিয়ে যাচ্ছেন।
বাজার ও মহল্লা পাহেরাদার দের উপসহকারী কমিশনার -ভূমি- জনাব বিপুল সিকদার বলেন আপনারা সর্বদা সচেতন থাকুন সন্ত্রাসী হামলার পাল্টা মোকাবিলা করুন সন্ত্রাসীরা দলে বেশি নয় ভয় পাওয়ার কিছু নেই তবে আপনাদের কাছে কোন প্রকার ধারালো অস্ত্র থাকতে পারবেনা লাঠি সোটা নিয়ে আপনারা মোকাবিলা করবেন এবং আমাদের জানাবেন আমরা যত সম্ভব ঘটনাস্থলে খুব দ্রুত আসার চেষ্টা করব আমরা সারারাত্র বিভিন্ন স্থানে টহলে আছি আপনাদের ভয় নেই আপনারা আপনাদের স্থান থেকে সর্বদা সচেতন থাকুন।আমার আপনাদের সঙ্গেই আছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২