তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারের
পাশে অবস্থিত বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মো.সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মু.দেলোয়ার হোসেন পলাশ। সহকারী শিক্ষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. শাহজাহান মুন্সী, মো.কামাল পারভেজ, মো.নাসির উদ্দীন মাসুম, অধ্যক্ষ মো. রুমেন, মো. বশিরুল ইসলাম, মো. তাজিরুল ইসলাম, মো. রুবেল মিয়া, মো. আলী আকবর, মো.শেখ নবী,মো. রকিব উদ্দিন প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮