মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের কৃতি সন্তান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান। তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকে নিয়োগ দিয়েছে সরকার। আজ (২৩ আগষ্ট) রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
জাতির সেবা ও সফল পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে আগামী তিন বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির জন্য এই গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে।
এ খবর লক্ষ্মীপুরের রামগঞ্জ এসে পৌঁছলে তার গ্রামের বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। এলাকাবাসী খুশিতে আবেগ আপ্লুত হয়ে একে অপরকে মিষ্টি খাওয়াতে দেখা যায়।
এ প্রসঙ্গে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম আব্দুর রহমান খানের এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন তাঁর এই মর্যাদাপূর্ণ ও গৌরবোজ্জ্বল অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে, উনার এই আন্তর্জাতিক পদায়ন ও দেশসেবার স্বীকৃতিতে আবারো অত্যন্ত সম্মানিত ও গর্বিত হলো আমাদের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জবাসী!
এ ব্যাপারে আব্দুর রহমান খান বলেন, আলহামদুলিল্লাহ দেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে এই নতুন যাত্রায় দেশের মুখ যেন উজ্জ্বল করতে পারি। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮