আন্তর্জাতিক ডেস্ক,
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার মধ্যে বড় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানিয়েছেন, ইউরোপের দেশগুলো তাদের মজুত থাকা বিপুল পরিমাণ ডিজেল জরুরি ভিত্তিতে বাজারে ছাড়তে সম্মত হয়েছে। খুব শিগগিরই এই প্রক্রিয়া শুরু হবে।
শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপ বিপুল পরিমাণ মজুত ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে এবং এর কার্যক্রম এখনই শুরু হবে।
বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে টানাপোড়েনের মধ্যে ইউরোপের এই উদ্যোগে তেলের বাজারে চাপ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮