মামুন মিঞা, সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফে ওরশে আসার পথে ইট বোঝাই ট্রলি ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে শামসুল বিশ্বাস -৯০- নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার -১৫ ফেব্রুয়ারী-দুপুর দেড়টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মগুরা সদর উপজেলার মাইশা ডাঙ্গী গ্রামের মৃত ইচালউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মাহেন্দ্র গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে শামসুল বিশ্বাস, মোঃ সিফাদুল শেক -৫৫- ও শামসুল মন্ডল -৬৫- গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহিদুল ইসলাম শাওন শামসুল বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সদরপুর উপজেলা মোঃ আঃ মোতালেব বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮