দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁনের দাবি, বিরোধী দলের কর্মসূচিতে সাধারণ মানুষের বেশে আওয়ামী লীগের লোকজন ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগ নিজস্ব ব্যানারে কর্মসূচি দেওয়ার সক্ষমতা না থাকায় এমন কৌশল নেওয়ার চেষ্টা করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা থেকে রংপুরের দীর্ঘ সড়কপথে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। কোনো অঘটন ঘটলে এর দায় বর্তমান বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বিরোধী দলকে পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনা করে কর্মসূচি নেওয়ার আহ্বান জানান। তার মতে, দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচি না নিলে এর নেতিবাচক প্রভাব পুরো জাতিকে বহন করতে হতে পারে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮