প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৪, ১২:২৩ পি.এম
বিদায় সংবর্ধনায় যেতে না চাইলে তবুও যেতে হয় সরকারি চাকরী নিয়ম।।

নীলফামারী থেকে
সাদ্দাম আলী।।
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ ও নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: দিদারুল ইসলাম এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করেন নীলফামারী সরকারি কলেজের সকল ছাত্র- ছাত্রীবৃন্দরা। বৃস্পতিবার দুপুরে নীলফামারী সরকারি কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজে উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভূইয়া এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নীলফামারী সরকারি কলেজে প্রাক্তন ছাত্র ও জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল। এছাড়াও বিশেষ অতিধি ছিলেন নীলফামারী সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারন সাম্পাদক মো: আনিছুর রহমান, যুগ্ন সাম্পাদক মনিরা জেসমিন ও অর্থ সাম্পাদক আবু জাহিদ সাদেক সহ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন । কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে, বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী ও ছাত্রনেতৃন্দরা বিদায়া অধ্যক্ষের হাতে ফুলের শুভেচ্ছা সম্মাননা স্মারক, বিভিন্ন উপহার তুলে দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২