চঞ্চল,
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানকৃত পণ্য উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, উদ্ধারকৃত ১৩৫০ পিস ইয়াবা এবং ২৯ কেজি জিরার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৩৪ হাজার টাকা।
অভিযান সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি আদিতমারী থানার দিঘলটারী বিওপির ‘ডিগ্রীর চর’ এবং ২১ ফেব্রুয়ারি রাতে ফুলবাড়ী থানার গংগারহাট বিওপির ‘আব্দুল্লাহপুর’ এলাকায় বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।
১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ও চোরাচালান রোধে সীমান্তে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। যুবসমাজকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮