চঞ্চল,
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত এলাকায় দুটি পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এই দুই অভিযানে জব্দকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৯৫ হাজার ১৫০ টাকা।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) রাত আনুমানিক ০৩:৫০ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া বিওপি’র আওতাধীন উত্তর গোতামারী এলাকা থেকে ১০.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্য ৩৬,৭৫০/- টাকা।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর, ২০২৫) রাত আনুমানিক ০৮:০০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী বিওপি’র আওতাধীন শিমুলবাড়ী মাঠ থেকে ১৪৬ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার মূল্য ৫৮,৪০০/- টাকা।
উভয় ক্ষেত্রে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮