নুর মোহাম্মদ, কক্সবাজার,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট নতুন প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দি কান্ট্রি টুডে পত্রিকার প্রতিনিধি মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের সমাজের কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক শেফাইল উদ্দিন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার অনুমোদনক্রমে এ প্রস্তাবিত কমিটি গঠন করা হয়। পরবর্তী অনুমোদনের জন্য কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে জেলা শাখা।
প্রস্তাবিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি এম শফিউল আলম আজাদ ও সায়মন সরওয়ার কায়েম, সহসাধারণ সম্পাদক এম আবুহেনা সাগর, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক বশিকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার উদ্দিন শরিফ, দপ্তর সম্পাদক আলা উদ্দিন, যুব ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এম ছরওয়ার শিফা এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আশফাক উদ্দীন আরফাত, মনছুর আলম ও রাশেদুল আমিন চৌধুরী।
প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ জানান, ঈদগাঁও উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮