প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৩, ২০২৬, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১১:৩৯ এ.এম
বিএনসিসি’তে মোঃ আবু তালেবের সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি'তে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের প্লাটুন -সেনা শাখা- কমান্ডার পিইউও মো. আবু তালেব সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন।
শনিবার -১৬ নভেম্বর- সকাল ১০টায় কর্ণফুলী রেজিমেন্ট হেডকোয়ার্টারে বিএনসিসি'র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান-এনডিসি- পিএসসি তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় কর্ণফুলি রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন- এএসসি।
এর আগে গত ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।
সদ্য পদোন্নতি পাওয়া সেকেন্ড লেফটেন্যান্ট আবু তালেব হাটহাজারী পৌরসভা এলাকার মীরের খিল গ্রামের হাজী মুন্সী মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুরের জ্যেষ্ঠ ছেলে। তিনি উত্তর চট্টলার ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
তিনি ২০১৬ সালের ২৯ মে হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনে তিনি প্লাটুন কমান্ডার হিসেবে যোগদান করেন। এরমধ্যে ২০১৭ সালের ১৫ জুন সফলতার সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি -বিএমএ- থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২